রেজিস্টার বসিয়েওকাটছে না জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ জট
রেজিস্টার বসিয়েও মিটল না জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ জট শিলিগুড়ি: রেজিস্টার নিযুক্ত করেও শিলিগুড়ি পুরনিগমে মিটছে না জন্ম-মৃত্যু নিবন্ধীকরণের জট। পরিস্থিতি সামাল দিতে নতুন করে এক পুরকর্মীকে রেজিস্টারের দায়িত্ব দেওয়া হলেও, রাজ্যজুড়ে পুরসভাগুলিতে জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ পোর্টাল বন্ধ থাকায় পরিষেবা কার্যত অচল। এর জেরে চাকরিতে যোগদান থেকে শুরু করে সরকারি বিভিন্ন জরুরি কাজে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি শিলিগুড়িতে চিকিৎসার জন্য এসে সন্তান প্রসব করা প্রতিবেশী বাংলাদেশের নাগরিকদেরও সদ্যোজাত সন্তানকে…