শিলিগুড়ি

প্রাক্তন মেয়র ও বর্তমান ডেপুটি-র ওয়ার্ডে জমজমাট প্রচারে মেয়র তৃণমূল প্রার্থী গৌতম দেব

প্রাক্তন মেয়র ও বর্তমান ডেপুটি-র ওয়ার্ডে জমজমাট প্রচারে শিলিগুড়ি মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত ঋন মেয়েরর মাথায়।

শিলিগুড়ি। প্রাক্তন মেয়র ও বর্তমান ডেপুটি-র ওয়ার্ডে জমজমাট প্রচারে শিলিগুড়ি মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত ঋন মেয়েরর মাথায়।শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ২০নম্বর ওয়ার্ডে প্রচারে যান মেয়র গৌতম দেব।এই ওয়ার্ড এক সময়ের বাম ঘাঁটি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য -এর পাড়া। আর সেখানে গত পুর নির্বাচনে তৃণমূল বড় জয় হাসিল করে। দখলে নেয়া ২০নম্বর ওয়ার্ড। আবার এই ওয়ার্ড বর্তমান ডেপুটি মেয়র রঞ্জন সরকারেরও পাড়া। ফলে সব দিক দিয়ে পুর এলাকার মানচিত্রে হাই ভোল্টেজ এলাকা। এদিন প্রচারে নেমে জনগণের ব্যাপক সাড়া মেলে। মেয়র তথা জোড়াফুল প্রার্থী মানুষের দরজায় পৌছে যাচ্ছেন।সাধারণ মানুষের দরজায় দরজায় পৌছে যান কড়া নাড়িয়ে মেয়র। আর মেয়র কে কাছে জয় নিশ্চিত জানাচ্ছে শহরবাসী।মেয়রও ভোট মুখী চিরাচরিত প্রচারের প্রথা ছেড়ে তাদের সমস্যা অসুবিধা শুনে নেন। কোথাও কোনো সমাজিক প্রকল্প থেকে কেউ বিরত রয়েছে কিনা সেসব খতিয়ে দেখেন।