শিলিগুড়ি

তৃনমূলের দলীয় কার্য্যালয় দখলমুক্ত করে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে হুঁশিয়ারি অরুন মন্ডলের

তৃনমূলের দলীয় কার্য্যালয় দখলমুক্ত করলো বিজেপি। রাজনৈতিক সঙ্ঘর্ষের জেরে কিছু দুষ্কৃতীরা ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর বাইপাস সংলগ্ন তৃনমূলের দলীয় কার্য্যালয়টি তালা বন্ধ করে দেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল ওই দলীয় কার্য্যালয়টি তালা ভেঙে পুনরায় নিজে তৃনমূলের দলীয় কর্মীদের হাতে তুলে দিলেন

শিলিগুড়ি। তৃনমূলের দলীয় কার্য্যালয় দখলমুক্ত করলো বিজেপি। রাজনৈতিক সঙ্ঘর্ষের জেরে কিছু দুষ্কৃতীরা ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর বাইপাস সংলগ্ন তৃনমূলের দলীয় কার্য্যালয়টি তালা বন্ধ করে দেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল ওই দলীয় কার্য্যালয়টি তালা ভেঙে পুনরায় নিজে তৃনমূলের দলীয় কর্মীদের হাতে তুলে দেন। শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অরুন মন্ডল জানান বিজেপি সদস্য সেজে কিছু দুষ্কৃতী তৃনমূলের দলীয় কার্য্যালয়ে ভাঙচুর চালায় ও অফিসে তালা ঝুলিয়ে দেয়। জানতে পেরেই ওই কার্য্যালয়ের তৃনমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ করি।শুক্রবার দুই দলের দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সেই তালা ভেঙে পুনরায় পার্টি অফিসটি তৃনমূলের কার্যকর্তাদের হাতে তুলে দেওয়া হলো।তিনি বলেন ভারতীয় জনতার পার্টি প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখায় বিশ্বাসী। কারো কার্যালয় দখল করে, সেখান থেকে তাড়িয়ে দেওয়া ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। তালা খুলে দিয়ে ওই দলীয় কার্যালয় তৃণমূলের অঞ্চল সভাপতির হাতে তুলে দিলাম। তার কথায় মতাদর্শগতভাবে লড়াই হতে পারে তবে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখবে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে দিন কোথাও কোন সিন্ডিকেটরা চলবে না বলে হুশিয়ারি দেন তিনি। শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল বলেন ঘোষপুকুর এলাকায় এখনো যদি কোথাও কোন সিন্ডিকেট রাজ থেকে থাকে তারা সাবধান হয়ে যান নইলে পুলিশের হেফাজতে থাকতে হবে।

শিলিগুড়ি। তৃনমূলের দলীয় কার্য্যালয় দখলমুক্ত করলো বিজেপি। নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ ওঠে ফাঁসি দেওয়া ঘোষপুকুর তৃনমূল কার্য্যালয়ে। রাজনৈতিক সঙ্ঘর্ষের কিছু দুষ্কৃতীরা ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর বাইপাস সংলগ্ন তৃনমূলের দলীয় কার্য্যালয়টি তালা বন্ধ করে দেন। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল ওই দলীয় কার্য্যালয়টি তালা ভেঙে পুনরায় নিজে তৃনমূলের দলীয় কর্মীদের হাতে তুলে দেন।

শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অরুন মন্ডল জানান বিজেপি সদস্য সেজে কিছু দুষ্কৃতী তৃনমূলের দলীয় কার্য্যালয়ে ভাঙচুর চালায় ও অফিসে তালা ঝুলিয়ে দেয়। জানতে পেরেই ওই কার্য্যালয়ের তৃনমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ করি।শুক্রবার দুই দলের দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সেই তালা ভেঙে পুনরায় পার্টি অফিসটি তৃনমূলের কার্যকর্তাদের হাতে তুলে দেওয়া হলো।তিনি বলেন ভারতীয় জনতার পার্টি প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখায় বিশ্বাসী। কারো কার্যালয় দখল করে, সেখান থেকে তাড়িয়ে দেওয়া ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। তালা খুলে দিয়ে ওই দলীয় কার্যালয় তৃণমূলের অঞ্চল সভাপতির হাতে তুলে দিলাম। তার কথায় মতাদর্শগতভাবে লড়াই হতে পারে তবে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখবে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে দিন কোথাও কোন সিন্ডিকেটরা চলবে না বলে হুশিয়ারি দেন তিনি। শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অরুন মন্ডল বলেন ঘোষপুকুর এলাকায় এখনো যদি কোথাও কোন সিন্ডিকেট রাজ থেকে থাকে তারা সাবধান হয়ে যান নইলে পুলিশের হেফাজতে থাকতে হবে।

একাংশের দাবি ওই কার্য্যালয় আসলে একটি ট্রাস্টের তারা তৃনমূলের কর্মী হওয়ার সুবাদে ওই ঘরকে দলীয় কার্য্যালয় করা হয়।