বাম আমলের অপরাধের কড়াল দাগ ভাজপা প্রার্থীর কলারে। বাম আমলের ক্রাইম সিরিজ ধরে তিনটি ফৌজদারি মামলায় বিচারাধীন বাম থেকে রামের ঘরের ভাজপা প্রার্থী শঙ্কর ঘোষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে অপরাধের রেকর্ড হীন হোয়াইট কলার তৃনমূল প্রার্থী গৌতম দেব।
দাঙ্গা বাঁধানোর চেষ্টা, ধাঁরালো অস্ত্র হাতে অশান্তি,বেআইনী জমায়েত,আঘাত হানা একাধিক ধারায় শিলিগুড়ি আদালতের বিচারাধীন বিজেপি প্রার্থী।হাতে চে -এর উল্কি আর ডান্ডা-বিজেপি প্রার্থীর এই ছবিই ছিল শিলিগুড়ি শহরবাসীর কাছে পরিচিত
শিলিগুড়ি। বাম আমলের অপরাধের কড়া ভাজপা প্রার্থীর আঙিনায়। বাম আমলের ক্রাইম সিরিজ ধরে তিনটি ফৌজদারি মামলায় বিচারাধীন বাম থেকে রামের ঘরের ভাজপা প্রার্থী শঙ্কর ঘোষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে অপরাধের রেকর্ড হীন হোয়াইট কলার তৃনমূল প্রার্থী গৌতম দেব। দাঙ্গা বাঁধানোর চেষ্টা, ধারালো অস্ত্র হাতে অশান্তি,বেআইনী জমায়েত,আঘাত হানা একাধিক ধারায় শিলিগুড়ি আদালতের বিচারাধীন বিজেপি প্রার্থী। হাতে চে -য়ের উল্কি আর ডান্ডা-বিজেপি প্রার্থীর এই ছবিই ছিল শিলিগুড়ি শহরবাসীর কাছে পরিচিত। কলেজ নির্বাচন থেকে বনধের নামে ছাত্র পেটানো রক্তাক্ত হাতই বাম যুব নেতা শঙ্কর ঘোষের শহরের দাদা হয়ে ওঠার নেপথ্যের কাহিনী। শহরের অলিগলিতে যা আজও কান পাতলেই ষ্পষ্টত শ্রুতিতে উঠে আসবে! আর বাম আমলের ছাত্র খুনে অভিযুক্ত শহরে অশান্তি সৃষ্টি, অস্ত্র হাতে ত্রাস সৃস্টি করা বাম যুবনেতার সে দাগের ছিটে ভাজপার পদ্ম জুড়ে বিদ্যমান। আর সে সময়ে কলেজ নির্বাচনের নামে দাঙ্গা অশান্তির জনকের রুপরেখায় বর্তমানে বাস্তবায়িত হয় শিলিগুড়িতে ভাজপার সাম্প্রদায়িক অশান্তি। পাঁচ বছরে বিজেপি বিধায়কের খাতায় উন্নয়নের প্রকল্পের একটি মাত্র উদাহরণও নেই।
তবে শহরে একাধিক সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কারিগর হিসেবে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে। শিলিগুড়ি শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে ছট পুজোকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক অশান্তির নেতৃত্ব দান থেকে টিকিয়াপাড়ায় ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি, মাটিগাড়ার নাবালিকার সঙ্গে ঘটা সংবেদনশীল ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গার রূপ দেওয়ার চেষ্টা সর্বক্ষেত্রে নেতৃত্বে দেখা যায় বিজেপি প্রার্থীকে। হলফনামার তথ্য অনুযায়ী তিনটি মামলায় বিচারাধীন পদ্ম প্রার্থী। কমিশনকে পেশ করা হলফ নামায় উল্লেখ্য রয়েছে শিলিগুড়ি থানার অন্তর্গত তিন অপরাধমূলক মামলায় অভিযুক্ত ভাজপা প্রার্থী শঙ্কর। শিলিগুড়ি আদালতের ফৌজদারি তিনটি মামলায় বিচারাধীন রয়েছেন তিনি। আর এই সবকটি মামলা তাঁর বাম ঘরের থাকাকালীন সময়কালের। সাল ২০১৩ শিলিগুড়িতে দাঙ্গা সৃস্টি,অশান্তি পাকানো,ধারালো অস্ত্র হাতে বেআইনী জমায়েত সহ একাধিক অভিযোগে শিলিগুড়ি থানায় পরপর দুটি মামলা রয়েছে। যা শিলিগুড়ি আদালতে বিচারাধীন। শিলিগুড়ি থানায় ২০১৬সালের আরও একটি মামলা রয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সবকটি ফৌজদারি মামলা শিলিগুড়ি আদালতে বিচারাধীন।ফলে অপরাধের দাগ নিয়ে বিজেপি প্রার্থীর উপর ভর করে ভোট বৈতরণী পারপারে চাপের মুখে পড়তে হবে পদ্ম শিবিরকে।
উলটো দিকে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন তৃনমূল প্রার্থী মেয়র গৌতম দেবের আঙিনা একেবারে অপরাধ মুক্ত। কোনো অপরাধের রেকর্ড নেই মেয়রের। অর্থাৎ আইনী ছাত্র আইনজীবী হলেও আদালত থেকে মামলায় ক্লিন চিট হাতে তৃনমূল প্রার্থী গৌতম দেবের কলার একেবারে হোয়াইট।



