শিলিগুড়ি

হেভিওয়েট অশোক-গৌতমকে পরাস্ত করে জায়ান্ট কিলার শঙ্কর ঘোষ

শিলিগুড়ি। হেভিওয়েট অশোক-গৌতমকে পরাস্ত করে জায়ান্ট কিলার শঙ্কর ঘোষ।বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের মুহূর্তে শিলিগুড়ির মেয়র তৃণমূল প্রার্থী গৌতম দেবকে ৭৩হাজারের বেশি ভোটের অংকে পরাজিত করে জয় হাসিল করেছে বিধায়ক শঙ্কর ঘোষ। আর তারসঙ্গে দ্বিতীয়বারে হেভিওয়েট তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী কে পরাস্ত করে শঙ্করের জয়ের মুকুটে রাজনৈতিক জায়ান্ট কিলারের পালক জুড়েছে। প্ৰথম রাউন্ড থেকেই ক্রমশ বিজেপির সঙ্গে ভোটের অংকের ব্যবধানে দীর্ঘ হতে থাকে ঘাস ফুল প্রার্থীর। পোস্টাল ব্যালট থেকে প্রতি রাউন্ড শেষে এগিয়ে ছিল পদ্মের শঙ্কর ঘোষ।এমনকি তৃণমূল গড় বলেই পরিচিতি মেয়রের ১৭ নম্বর ওয়ার্ড থেকেও কয়েকশো ভোটের ব্যবধানে গননায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। উল্লেখ্যযোগ্য ভাবে শিলিগুড়ি পুরনি গ্রামের অধীনে থাকা সংখ্যালঘু অধ্যুষিত ৬ নম্বর ওয়ার্ডেও একটি বুথে পিছিয়ে থাকলেই সবকটিতে ভোটের অংকে এগিয়ে বিজেপি। আর দিন শেষে বাংলা জয়ের ঐতিহাসিক ক্ষণে দাঁড়িয়ে তৃনমূলের হাই ভোল্টেজ প্রার্থী গৌতম দেবকে ৭৩হাজারের বেশী ভোটে পরাজিত করে জয়ের হাঁসি শঙ্করের মুখে। বিগত ২০২১এর বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্যকে পরাস্ত করে প্ৰথম জয়ের স্বাদ!

এই বিরাট জয়ের পরই বিজেপি প্রার্থী শঙ্করের রাজনৈতিক ক্যারিশমা চর্চায়! ২১এর নির্বাচনে বিধানসভায় আসন পাকা করেই থামেনি হয়ে উঠেছেন বিজেপির চিফ হুইপ।শিলিগুড়িতে বাম রাজনীতির আঙিনায় উত্থান ডানপিটে ছাত্র যুব নেতা শঙ্করের। বাম বরিষ্ঠ নেতার অশোক ভট্টাচার্যকে ২০২১ এর বিধানসভা নির্বাচনে পরাস্ত করে বিজেপি প্রার্থী শংকর ঘোষ। শঙ্করের কলারে লেগে রয়েছে বাম আমল থেকেই দাপুটে নেতার ট্যাগ। তবে নিজ রাজনৈতিক গুরুকে বিজেপিতে এসে দলীয় ধর্মকেই সর্বাগ্রে রেখে পরাজিত করে। পাঁচ বছর বিধানসভায় তার ইস্যু ভিত্তিক সওয়াল আক্রমন ছিল চর্চায়।বিধানসভার অন্দরে শঙ্করের ব্যক্তিত্ব সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের কপালে দুশ্চিন্তায় ভাঁজ ষ্পষ্ট করে। উত্তরের নেতা হয়েও তথাকথিত ট্যানডম ভেঙে কলকাতার বুকে দাপিয়ে রাজনীতির করে রাজ্য বিজেপি নেতৃত্বে শীর্ষ তালিকায় পৌছে যায় শঙ্কর। আর বিজেপি শাসিত বাংলার দ্বিতীয়বারের শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষকে ঘিরে নতুন ভোরের স্বপ্ন দেখছে উত্তরবঙ্গবাসী। গুরুত্বপূর্ণ দপ্তর থেকে ক্যাবিনেট মন্ত্রী ভূমিকায় ঠিক কোথায় দেখা যাবে আগামী দিনে শিলিগুড়ির বিধায়ককে তা ঘিরে রাজনৈতিক ওয়াকিবহাল মহল জুড়ে গুঞ্জন!