ঠিকানা বদলে ভিন রাজ্যে পাড়ি সাফারির রয়্যাল বেঙ্গলের! রয়্যাল বেঙ্গলের পরিবর্তে আসছে সিংহ
ðºðºবাংলার রয়্যাল বেঙ্গলের এবারে পাড়ি ভিন রাজ্যে! রয়্যাল বেঙ্গল ব্যাঘ্র প্রজননে বেঙ্গল সাফারী মুকুটে ব্যাপক সফলতার পালক সংযোজিত হয়েছে, আর এবারে তাই ৯ বছরে প্রথম টাইগার এক্সচেঞ্জ প্রক্রিয়ায় যাচ্ছে সাফারী।বেঙ্গল সাফারির আকর্ষনের কেন্দ্র বিন্দুতে থাকা রয়্যাল বেঙ্গল জুটি নতুন ঠিকানায় নিজেদের ঘর বাঁধতে চলেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রথায় দুটি রয়্যাল বেঙ্গল,দুটি চিতা, ময়ূর সহ বিদেশি পাখি যাবে ত্রিপুরায়, ত্রিপুরা চিড়িয়াখানা থেকে আসবে সিংহ সহ বিশেষ বানর ও কৃষ্ণসার…