গদ্দারদের একটিও ভোট নয়,রাজনৈতিক ভাবে বয়কট করুন: নান্টু পালের ওয়ার্ডে দাঁড়িয়ে ভোটারদের আবেদন জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার
শিলিগুড়ি। “গদ্দারদের একটিও ভোট নয়। গদ্দারদের চিহ্নিত করে বয়কট করুন।” সরাসরি দলবদলু নান্টু পালের ওয়ার্ডে দাঁড়িয়ে হুঙ্কার তৃনমূল জেলা সভাপতি রঞ্জন সরকারের। সোমবার শিলিগুড়িতে তৃনমূল থেকে বহিষ্কৃত নান্টু পাল ও তার স্ত্রীর মঞ্জুশ্রী পালের ১১ও ১২নাম্বার ওয়ার্ডে প্রচারে নামেন তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র।সেখানে এলাকায় তৃনমূলের নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন করেন প্রার্থী ও জেলা সভাপতি। তৃনমূল প্রার্থীর প্রচার ঘিরে সমর্থকদের উৎসাহ চোখে পড়ে এদিন। জমায়েত থেকেই রঞ্জন বাবু আক্রমন শানান…