অগ্নিস্ফুলিঙ্গ ভাজপার অন্দরমহলে! ভাঙনের আগুনে জ্বলছে বিজেপি! ভাজপা থেকে বেড়িয়ে বিক্ষুব্ধ শিবিরের নয়া ফ্রন্ট গড়ে প্রার্থী চয়ন পুরাতন পদ্মের।ভাজপা তরফে নানা ভাবে ধমক চমক হুমকি বর্ষনের অভিযোগ তুলে সরব হয়েছে বিক্ষুব্ধ নয়া ফ্রন্ট।
শিলিগুড়ি। অগ্নিস্ফুলিঙ্গ ভাজপার অন্দরমহলে। ভাঙনের আগুনে জ্বলছে বিজেপি! ভাজপা থেকে বেড়িয়ে বিক্ষুব্ধ শিবিরের নয়া ফ্রন্ট গড়ে প্রার্থী চয়ন পুরাতন পদ্মের। বিক্ষুদ্ধ গোজ কাটায় সাংগঠনিক শক্তিক্ষুণ্ণ রক্তাক্ত ভাজপা। দীর্ঘদিন ধরে দল পরিচালনায় গুচ্ছের অনৈতিকতা,অসন্তোষে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ওঠে পুরাতন ভাজপার বড় অংশ। অবশেষে নির্বাচনের মুখে উত্তরবঙ্গ জুড়ে দলের অন্দরে অগ্নিস্ফুলিঙ্গ রীতিমতো লাভা উদগিরন হয়ে পুরাতন বিক্ষুদ্ধ গোষ্ঠি
প্রকাশ্যে বেড়িয়ে এসেছে। একেবারে জন সম্মুখে ভাজপা ছেড়ে বেড়িয়ে পৃথক ফ্রন্ট ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ গড়ে তুলেছে। রাজ্যের ৩২টি আসনে ইতিমধ্যেই ভাজপার বিরুদ্ধে প্রার্থী চয়নের সিদ্ধান্ত নিয়েছে এই বিক্ষুব্ধ গোষ্ঠী। বিজেপিকে একটি ভোটও নয় স্লোগান তুলে সরব হয়ে উঠেছে এই বিক্ষুব্ধ গোষ্ঠী। ডাবগ্রাম ফুলবাড়ি সহ শিলিগুড়িতে বিজেপি-র প্রার্থী চয়নের পরই তীব্র অসন্তোষ উষ্মা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বেড়িয়ে আসতে লাগে। ডাবগ্রাম ফুলবাড়ীতে প্রার্থী তালিকা প্রকাশের পরই দলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে পুরাতন বিজেপি নেতৃত্ব অলক সেন নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দিতার কথা জানিয়ে দেয়। আর রবিবার শিলিগুড়িতেও প্রার্থী চয়ন করে মনোনয়ন পেশের কথা জানিয়ে দিয়েছে ভাজপার বড় অংশ। এখানে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে বিক্ষুব্ধ ভাজপা শিবির ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ তরুণ তলাপাত্রকে প্রার্থী চয়ন করেছে। ফলে উত্তরবঙ্গে বিরোধী শিবিরের লড়াই কঠিনতর হয়ে উঠেছেই নিজ বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে লড়াইয়ে মুখে বেসামাল ভাজপা।গোজ কাটায় শক্তি ও রক্তক্ষরনে আহত বিজেপির পক্ষে এই সময়ে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী বিরোধী শিবির তৃনমূলের সঙ্গে লড়াই করো ক্রমশ কঠিন হয়ে উঠছে। রবিবার সাংবাদিক বৈঠক করে ভাজপা থেকে নতুন দল ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ নয়া ফ্রন্টের কথা ঘোষণা করেন পুরাতন ভাজপা নেতৃত্ব অলক সেন, তরুণ তলাপাত্র সহ পদ্মের পুরাতন নেতৃত্বরা। তারা বলেন দিনের পর দিন দলের অন্তরে বহিরাগত অন্য রাজনৈতিক দল থেকে আসা ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে অনৈতিকতার রাজত্ব চলছে। যে প্রার্থী রাজ্যজুড়ে বিজেপি চয়ন করেছে বিশেষ করে উত্তরবঙ্গে গোহারের সম্মুখীন হবে ভাজপা এই প্রার্থীদের লড়াইয়ে নামিয়ে। এই প্রার্থীদের কোনোরকম গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে। তারা জানেন বহুবার দলের অন্তরে বিষয়টি জানানো হয়েছে তা সত্ত্বেও দল গুরুত্ব না দেওয়ায় পুরাতন বিজেপি নেতৃত্ব কর্মীরা বেরিয়ে এসে এই বৃহত্তর সংগঠন গড়ে তুলেছি আমরা এখান থেকে সমস্ত আসনে সরাসরি বিজেপির বিরুদ্ধে প্রার্থী চয়ন করে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামবে সনাতনী হিন্দু ইস্যুতেই এই সংগঠন। তারা বলেন বিজেপির ধর্মের কথা এখন শুধু মুখের বুলি তারা কোন ধর্মকেই মানে না।
রাজ্যজুড়ে ৩২ টি আসনে প্রার্থী চয়ন করার কথাও জানিয়ে দেন দলীয় নেতৃত্বরা। তারা বলেন বিজেপি দলের অন্তরে এখনো বড় অংশ রয়েছে যারা বিজেপির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আমাদের জানিয়েছে তারা আমাদের প্রার্থীকেই সমর্থন করবে। ফলে বিজেপির বড় ভোট শতাংশ তাদের ভোট বাক্সে আসতে চলেছে বলে দাবি তাদের। পাশাপাশি ভাজপা তরফে তাদের নানা ভাবে ধমক চমক হুমকি বর্ষন করা হচ্ছে বলেও অভিযোগ তুলে সরব হয়েছে বিক্ষুব্ধ নয়া ফ্রন্ট।


