শিলিগুড়ি

নার্কটিক্স টাস্ক ফোর্সের টিমের নজরদারি!লকআপে ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা মাদক মামলায় ধৃতের

এন্টি নার্কটিক্স টাস্ক ফোর্সের টিমের নজরদারি থানায় থানায়, মাদক মামলায় ধৃতদের হেফাজতে রাখতে নাজেহাল পুলিশ।
চিকেনস নেক শিলিগুড়িকে করিডর করে উত্তর পূর্বের মাদক পাচার দমনে পুলিশ কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।থানার হেফাজতে মাদকের সংস্থান না মেলায় গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা মাদক মামলায় ধৃত যুবকের

শিলিগুড়ি।এন্টি নার্কটিক্স টাস্ক ফোর্সের টিমের নজরদারি থানায় থানায়, মাদক মামলায় ধৃতদের হেফাজতে রাখতে নাজেহাল পুলিশ।
চিকেনস নেক শিলিগুড়িকে করিডর করে উত্তর পূর্বের মাদক পাচার দমনে পুলিশ কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এন্টি নারকোটিক টাস্কফোর্স গঠন করা হয়েছে। চিকেনস নেক শিলিগুড়িকে করিডর করে রমরমা মাদকের কারবার। কচকচে টাকার বিনিময়ে একেবারে হাতে হাতে টেবিল সার্ভিসে পৌছে যায় মাদক।মাদকের চক্রব্যূহতে জড়িয়ে পড়ে অপরাধ চক্রে হাতে খড়ি দিচ্ছে শহরের যুব সমাজ। নতুন প্রজন্মকে গ্রাস করছে মাদক জায়ান্ট। সর্বশান্ত হচ্ছে বহু সাধারণ পরিবার। আবার মাদকের টাকা যোগাতে অপরাধ জগতের জড়িয়ে পড়ছে কিশোর যুবক যুবতীরা। পাহাড় ও ভিন রাজ্য সিকিমে বার পাবে টেবিল সার্ভিসে গোল্ড গ্রানিউলস বললেই হাতে মিলবে ব্রাউন সুগার কোকেনের মতো মাদক।আবার শিলিগুড়ি শহরের মাটিগাড়া সংলগ্ন অংশে পুড়িয়া বললেই হাতে হাতে মিলে যায়। আবার হাই প্রফাইল জোন হলে নাম বদলে গ্রাহকদের চাহিদা মত টেবিলে পৌঁছে যাবে গোল্ড বল। শিলিগুড়ি শহরের একাধিক বার পাবগুলিতে
মাদকের পুড়িয়া পৌঁছে যায় গ্রাহকদের হাতে।
খোলামেলা সুরার ফোয়ারার মাঝেই চলে দেদার নিষিদ্ধ মাদকে টান!আর শুধু হাত বদল নয় শিলিগুড়িকে করিডর করে রীতিমতো মাদকের চক্র সক্রীয়।শিলিগুড়ি মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকায় গোটা এলাকা জুড়ে ঘরে ঘরে চলছে গোপন কারখানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ লালাগোলা থেকে নিয়মিত শিলিগুড়ি মাটিগাড়া এলাকায় মাদক প্রবেশ করে।

আবার উত্তর পূর্ব মায়নমার থেকে গাঁজা ঢুকছে শহরে যা চেন সার্ভিসের মাধ্যমে পৌছে যাচ্ছে ভিন রাজ্য থেকে রাজধানী শহরে। পূর্বে দিল্লীর কোকেন পাচারের আন্তঃ রাষ্ট্র চক্রের আন্ডার ওয়াল্ড কিংপিন নাইজেরিয়ার নাগরিক গুড লাক-কে গ্রেপ্তার করে উত্তরবঙ্গ স্পেশ্যাল টাস্ক ফোর্স। দিল্লী থেকে মাদকের কিংপিনকেও গ্রেফতার করা হয়। তবে আইনের ফাঁক গলিয়ে নিত্যনতুন কায়দায় চলছে কারবার। তবে বর্তমানে রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কড়া নির্দেশ প্রেরণ করেছে। মাদক চক্র দমনে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। ১৩ই মে থেকে এই টিম সক্রিয়ভাবে প্রতিটি থানা এলাকায় মাদক চক্র দমনে নেমে পড়েছে। থানায় থানায় চলছে ধর পাকড়। মাটিগাড়া থানায় এলাকায় মাদকের গ্রাম হিসেবে অঘোষিত ভাবে পরিচিত বিশ্বাস কলোনী এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ি খালপাড়া ফাড়ি এলাকায় অভিযান চলে। আর এর মাঝেই মাদক কারবারীদের হেফাজতে রাখতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। বৃহস্পতিবার ভক্তিনগর থানায় লকআপের ভেতরের মাদকাসক্ত পুড়িয়ার সংস্থান না পেয়ে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক। যুবকের রক্তারক্তি কাণ্ডে হইচই পড়ে যায় থানা জুড়ে। পুলিশের নাভিশ্বাস পরিস্থিতি। যুবকের শরীর বেয়ে রক্ত গঙ্গা বয়ে চলছে তখন। কোনরকমে অতিরিক্ত রক্তপাত ঠেকাতে টিস্যু থেকে ঠান্ডা জল নিয়ে ছুট পুলিশ কর্তাদের।  গোপনীয়তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ক্যান্টিনের দরজা।