দোলের আগেই রঙের ছোঁয়া
আঙ্গিনায় পলাশের ছোঁয়ায় বসন্ত উৎসবে মাতলো শিলিগুড়ির সুকান্ত নগর! দোলের আগেই রঙের স্পর্শে আগাম বসন্তকে বরন। নাইবা হল তা অযোধ্যা পাহাড়ের গহীন পলাশ, উত্তরের কৃষ্ণচূড়ার সাম্রাজ্যে বসন্তের কটা দিনে বেজায় দাপট চলে পলাশের। যদিও এ সময়টাতে উত্তরবঙ্গের মাটিতে একচেটিয়া রাজত্ব কৃষ্ণচূড়ার, দর্জিলিং তার পাহাড়ি ভূমি যদিও বসন্তদিনের রনড্রেনডনের নামে লিখে দিয়েছে। তবে বসন্ত উদযাপনে লালামাটির দেশের রানী পালশকেই অপরিহার্যের তালিকায় রেখে বাজার দর চড়ছে। কারণ শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবই হোক…