মমতার হাতে এবার শিলগুড়ি
মমতার হাতে এবার শিলগুড়ি মঙ্গলবার জয়যুক্ত কাউন্সিলরদের সঙ্গে উত্তরকন্যায় সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। জয়ী’ কাউন্সিলরদের বিনয়ী হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। একাধিকবার শিলগুড়ির মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ দলের কাউন্সিলরদের বিনয়ী হওয়ার নির্দেশ দেন। সোমবার জয়ের পরও ভাবি মেয়র গৌতম দেবের উদ্দেশ্যে সেই বার্তাই রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছিলেন শুধু সবুজ আবির খেললে হবে না। মনটাকে সবুজ করতে হবে। ফের মঙ্গলবার কাউন্সিলরদের সেই একই উপদেশ দিলেন মমতা।