শিলিগুড়ি

  • জেলা - শিলিগুড়ি

    মেয়রের শপথ নিয়েই তিলে তিলে তিলে তিলোত্তমা গড়ার অঙ্গীকার গৌতম দেবের

    মেয়রের শপথ নিয়েই তিলে তিলে তিলে তিলোত্তমা গড়ার অঙ্গীকার শিলিগুড়র নব মেয়র গৌতম দেবের। বিরোধীদের সঙ্গে নিয়েই কাজের বার্তা মেয়রের কন্ঠে। মঙ্গলবার শিলিগুড়ি পুরো নিগমের মেয়র হিসেবে শপথ নিয়ে প্রথম দিনেই গৌতম দেবের লক্ষ্যে একদিকে যেমন ছিল শহরের যানজট সমস্যার সমাধান।

  • শিলিগুড়ি

    মমতার হাতে এবার শিলগুড়ি

    মমতার হাতে এবার শিলগুড়ি       মঙ্গলবার জয়যুক্ত কাউন্সিলরদের সঙ্গে উত্তরকন্যায় সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। জয়ী’ কাউন্সিলরদের বিনয়ী হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। একাধিকবার শিলগুড়ির মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজ দলের কাউন্সিলরদের বিনয়ী হওয়ার নির্দেশ দেন। সোমবার জয়ের পরও ভাবি মেয়র গৌতম দেবের উদ্দেশ্যে সেই বার্তাই রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছিলেন শুধু সবুজ আবির খেললে হবে না। মনটাকে সবুজ করতে হবে। ফের মঙ্গলবার কাউন্সিলরদের সেই একই উপদেশ দিলেন মমতা।

  • শিলিগুড়ি

    আগামী পাঁচ বছরে আদিবাসিদের জন্য ২০ লক্ষ্য পাকা বাড়ি গড়ে দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

      আগামী পাঁচ বছরে আদিবাসিদের জন্য ২০ লক্ষ্য পাকা বাড়ি গড়ে দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার শিলিগুড়ির অদূরে প্রশাসনিক ভবন উত্তরকন্যায় আদিবাসি শ্রেণীর জন্য পাঁচ কল্যাণমুখী প্রকল্পের ঘোষণার মুখ্যমন্ত্রীর। নতুন প্রকল্পকে স্বাগত জানিয়ে দিদিকে ধন্যবাদ মোদি সাংসদ খগেন মুর্মুর   যা ঘিরে বসন্তের দুুয়ারে তাপ বাড়ছে রাজনৈতিক মহল। মিঠবৈঠকে  বিজেপি বিধায়ক  

  • শিলিগুড়ি

    ছাপ্পা ভোটের ছবি ক্যামেরাবন্দি করতেই বিজেপি প্রার্থীর ওপর আক্রমণ হানার অভিযোগে নাম জড়ালো তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার

    ভোট বড় বালাই! শিলিগুড়িতে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্য পূরণ দাবি তৃণমূল কর্ম সমিতির সদস্য গৌতম দেবের। ছাপ্পা ভোটের ছবি ক্যামেরাবন্দি করতেই বিজেপি প্রার্থীর ওপর আক্রমণ হানার অভিযোগে নাম জড়ালেন তৃণমূল প্রাক্তন কাউন্সিলর ও ৩৬ নাম্বার ওয়ার্ডের প্রার্থী রঞ্জন শীল শর্মা      

  • রাজ্য - শিলিগুড়ি

    বিজেপি বিধায়ক শঙ্করের এবার তৃণমূলের পা বিস্ফোরক মন্তব্য পরিচালক বিধায়ক রাজের

    ফোনে আঁড়িপাতা খবর বলছে রাজ! তৃনমূলে পা বাড়িয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ!গোপনে তৃণমূলের রাজ্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। বিধানসভা ভোটের মুখে বাম থেকে বিজেপিতে গিয়ে এবারে ফের তৃণমূলে আসতে চাইছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এমনই বিষ্ফোরক দাবি চলচ্চিত্র পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর।      

  • শিলিগুড়ি

    মহিলাদের আত্মনির্ভর করতে জিরো ব্যালেন্সের একাউন্ট, বছরে ৫০০কোটি টাকা পর্যন্ত ঋণদান

    মহিলাদের আত্মনির্ভরের লক্ষ্যে রাজ্যের সহায়তায় সমবায় সমিতি ব্যাংকের মাধ্যমে ৫০০কোটির ঋণদানের টার্গেট। কোর ব্যাংকিং ব্যবস্থা দ্রুত চালুর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শিলিগুড়ির মহকুমার পঞ্চায়েত এলাকার সমবায় ব্যাংক। কৃষি নির্ভর এলাকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ভূয়সী বদলে একটিয়াশাল কৃষি উন্নয়ন সমিতি সমবায় ব্যাংক চালু করে কৃষির পরিবর্তে স্বনির্ভর গোষ্টির মহিলাদের নিয়ে কাজ করছে। ব্যাংক কর্মীদের মন্তব্য শিলিগুড়ি শহুরের মহিলারাও গ্রামীন অর্থনীতির ভরসায় সমবায় ব্যাংকের কড়া নাড়ছে। বুধবার শিলিগুড়ি একটিয়াশাল এলাকায় চালু হয় একটিয়াশাল সমবায়…

  • শিলিগুড়ি - স্বাস্থ্য

    কোভিড টেস্টে নিয়ে শিলিগুড়িতে ল্যাবের কালোবাজারি! আইনী নোটিশ জারির পর তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের

    শিলিগুড়ি। কোভিড অতিমারী আছড়ে পড়ার পর থেকেই অত্যাধিক বিল, কালো বাজারি, দুর্নীতির মতো অমানবিক শব্দগুলি সেঁটে গিয়েছে চিকিৎসা পরিষেবার সঙ্গে। অতিমারীর সঙ্কটকালে সাধারন মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে শিলিগুড়ি শহরের বেসরকারি চিকিৎসার পরিষেবার সঙ্গে যুক্ত একটা বড় শ্রেণী লাফিয়ে লাফিয়ে মুনাফা বৃদ্ধিতে নেমেছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শুরুর সময় থেকেই বেসরকারি নার্সিংহোমের লাগামছাড়া লক্ষ লক্ষ টাকার বিল, মাত্রাতিরিক্ত এম্বুলেন্সের ভাড়া টানতে সহায় সম্বল হারা হতে হয়েছে বহু সাধারণকে। আর এবারে তার…

  • শিলিগুড়ি

    আধুনিকীকরনের অভাব! বনে চোরা কারবারীদের ঠেকাতে ধাক্কা খাচ্ছে বনদপ্তর

    শিলিগুড়ি। মান্ধাতার আমলের পরিকাঠামো নিয়ে বনে চোরা কারবারীদের ঠেকাতে ধাক্কা খাচ্ছে বন দপ্তর। প র্যাপ্ত পরিকাঠামো ও আধুনিকীকরনের অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের সাত জেলার বনবিভাগ। কচ্ছপের গতিতে চলা গাড়ি ও পুরোনো আগ্নেয়াস্ত্র নিয়ে চোরাচালান রুখতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। চোরাচালান ও পাচার কারবারিদের কাছে মজুদ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে অত্যাধুনিক রিভলভারের মোকাবিলায় বনকর্মীদের পুরোনো ডিবিবিএল বন্ধুক ধোপে টিকছে না। গাড়ি নিয়েও সেই একই সমস্যায় পড়তে হচ্ছে বনসম্পদ রক্ষার গুরু দায়িত্বে থাকা কর্মীদের। যার জেরে…

  • শিলিগুড়ি

    ডেল্টার হানায় টিকাকরনের উপচে পড়া ভিড়ে সংক্রমনের শঙ্কা! টিকার মডেল বদল চাইছে মাই ডক্টরস

    কলকাতার পুরসভার মডেলে শিলিগুড়িতে ভ্যাক্সিনেশন শিবির চালানোর ভাবনা। দীর্ঘ লাইনের পরিবর্তে আধার কার্ডে সিলমোহরের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ঝঞ্জাটমুক্ত টিকাকরন মডেল। মাই ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে টিকাকরনের নয়া মডেল পেশ করা হল পুরো নিগমের প্রশাসক বোর্ডের কাছে শিলিগুড়ি। কলকাতার পুরসভার মডেলে শিলিগুড়িতে ভ্যাক্সিনেশন শিবির চালানোর ভাবনা। দীর্ঘ লাইনের পরিবর্তে আধার কার্ডে সিলমোহরের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মিলবে ঝঞ্জাটমুক্ত টিকা। এমনই প্রস্তাব শহরের চিকিৎসকদের তরফে শিলিগুড়ি পুরোনিগমের প্রশাসনীক বোর্ডকে দেওয়া হয়েছে। শিলিগুড়ি শহরের একাধিক…

  • অন্যান্য - শিলিগুড়ি

    বাঁশের আড়ালে সারি সারি বেআইনি মদ! আবগারি দপ্তরের হাতে এলো ৩০লক্ষ টাকার অবৈধ মদ

    শিলিগুড়ি। ভিন রাজ্য আসাম থেকে বিহারে বেআইনি মদ পাচারের ছক বাঞ্চাল করে বড় সাফল্য বাগডোগরা সার্কেল আবগারি দপ্তরের। ৩০ লক্ষ টাকার বেআইনি মদ সমেত গ্রেপ্তার তিন। ধৃতদের নাম ওমবির, মাহিলালা সিং, উমেশ সিং। ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। পাচারের কায়দায় বদল এনে বাঁশ বোঝাই কন্টেনারের আড়ালে পৃথক চেম্বারে প্রচুর পরিমান বেআইনি মদ মজুদ করে পাচারের পরিকল্পনা কষে কারবারিরা। শিলিগুড়িকে করিডর করে ভিন রাজ্য আসাম ও বিহারের মাঝে চলছে এই বেআইনি মদের…