শিলিগুড়ি

শিলিগুড়ি পুরনিগমে ‘থ্রেট কালচার’! কর্মীদের বদলি ঘিরে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পুরনিগমের কর্মীদের রদবদল।এবার কি শিলিগুড়ি পুরনিগমে চলছে থ্রেট কালচার! কর্মীদের বিভাগীয় রদবদল ঘিরে অস্বস্তি তুমুল, ব্যাপক অসন্তোষ উগড়ে দিচ্ছে কর্মীরা। রুটিন বদলি দাবি পুরনিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ

 শিলিগুড়ি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পুরনিগমের কর্মীদের রদবদল।

এবার কি শিলিগুড়ি পুরনিগমে চলছে থ্রেট কালচার! কর্মীদের বিভাগীয় রদবদল ঘিরে অস্বস্তি তুমুল, ব্যাপক অসন্তোষ উগড়ে দিচ্ছে কর্মীরা। উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি পুরনিগমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকে অস্থায়ী কর্মীদের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এরপরই বুধবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক বিভাগীয় কর্মীদের রদবদল করা হয়। পুরনিগমের দীর্ঘদিনের এক বিভাগে কার্যরত কর্মীদের আচমকা অন্য বিভাগে বদলি করা হচ্ছে। যা ঘিরে পুরনিগমের অন্দরমহল জুড়ে ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। চাপা অসন্তোষ ভেঙে অভিযোগ উগড়ে দিচ্ছেন কর্মীরা। তাদের দাবি পুরনিগমের ভেতরে একটা অদৃশ্য পাওয়ারফুল লবি কাজ করছে।
একাংশের আধিকারিকদের অঙ্গুলীহেলনেই কর্মীদের বদলি করা হচ্ছে বিভিন্ন বিভাগে। একএকটি বিভাগে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে কার্যরত স্থায়ী কর্মীদের বদলি করা হয়েছে। দীর্ঘ বছরের পর বছর এক বিভাগের দায়িত্বে থাকা স্থায়ী কর্মীদের অবসরের মুখে বদলি করা হয়েছে অন্য দপ্তরে। কর্মীদের একাংশের অভিযোগ পুরনিগমের অন্দরে অদৃশ্য লবির প্রভাব চলছে। প্রভাব বিস্তারকারীদের পছন্দের কর্মীদের মিলছে বিশেষ সুযোগ সুবিধে। আধিকারীকদের লবি
নিজেদের পছন্দের জায়গায় তাদের ঘনিষ্ঠ কর্মীদের বদলি করে বসিয়ে দিচ্ছে। ঘনিষ্ঠ বৃত্তের বাইরের কর্মীদের বদলি করা হচ্ছে অন্যত্র। বুধবার শিলিগুড়ি পুরনিগম দপ্তর এবং বোরো অফিসের মোট ১৫ জন কর্মীর বদলির অর্ডার প্রকাশ পেতেই একাধিক অভিযোগ উঠে আসে। এই প্রভাব মনে করাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে এক সময় রমরমিয়ে চলা থ্রেট কালচারকে। যে অভিযোগে নিশানায় এখনও গাঁ ঢাকা দিয়ে রয়েছে একাধিক চিকিৎসকেরা। পুরনিগমেও রীতিমতো নানাভাবে চাপ সৃষ্টি তৈরি করা হয় এই অর্ডার। জানা গিয়েছে এক ইনচার্জকে রীতিমত বন্ধ দরজার  পেছনে শাসিয়ে বদলির সুপারিশে স্বাক্ষর করা হয়। ১৭বছর ধরে  পুর কমিশনারের পিএ-র দায়িত্বে থাকা কর্মীকে চাকরির মেয়াদ শেষের মুখে ইউপি সেলের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।আবার একই ভাবে জেনারেল দপ্তর থেকে এক এলডিসি কর্মীকে কমিশনা কনফিডেন্সিয়াল সেকশন আনা হয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে ইউডিসি কর্মীরা এই পদ সামলে আসছে।অন্যদিকে সম্পত্তি কর বিভাগে দীর্ঘদিন ধরে কার্যরত এক কর্মীকে এসটাব্লিশমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।আবার জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের কর্মীকে বোরো অফিসের বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও এটা রুটিন বদলি বলে জানান পুরনিগমের এক ঊর্ধ্বতন আধিকারিক। এই বদলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ও সফরের কোন যোগ নেই।কর্মীদের একাংশের তরফে উঠে আসা অন্যান্য অভিযোগও ভিত্তিহীন বলে পুরনিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি

 

Share Messenger WhatsApp Post