শিলিগুড়ি। চার রাউন্ড গুলি চালিয়ে খুন করা হল শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ আপ্ত সহায়ক চন্দ্রনাথকে। বুধবার রাতের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায়।জানা গিয়েছে, গাড়িতে করে যাওয়ার সময় আচমকাই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
চন্দ্রনাথের সঙ্গে সেই সময় উপস্থিত ছিলেন বুদ্ধদেব বেরাও, যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, পূর্ব পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলায় রাজনৈতিক খুনের দিকেই ইঙ্গিত।
উল্লেখ্য, চন্দ্রনাথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও বর্তমানে মধ্যমগ্রামেই বসবাস করতেন। রাজনৈতিক মহলে তিনি পরিচিত মুখ ছিলেন এবং ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারী-র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা যায়।
ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুন, এবং এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন তিনি। হার মেনে নিতে না পেরে খুন করা হয়েছে।খুনের রাজনীতির অব্যহত রাখছে তারা।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও শুভেন্দু অধিকারী তাঁর সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো রকম আবেগের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনের উপর পূর্ণ আস্থা রাখছি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ


