সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকার প্রতারণা চক্র
**শিলিগুড়িতে ক্যারিয়ার কনসালটেন্সির অফিস খুলে প্রতারণা চক্র **সীমান্তবর্তী গ্রামীন এলাকার যুবক যুবতীদের ভুল বুঝিয়ে সরকারি হাসপাতালে চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ লক্ষ টাকা হরফ। প্রতারণার সংস্থার টার্গেটে ছিল গ্রামীণ শহর শিলিগুড়ি:- সরকারি হাসপাতালে চাকুরী দেওয়ার নাম করে শিলিগুড়িতে অফিস খুলে প্রতারণা চক্র। শিলিগুড়িতে বসেই ভারত -বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির ১৩জন যুবক যুবতীদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হরফ। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশ গ্রুপ ও গোয়েন্দা বিভাগের যৌথ…