বেআইনী শুটিংয়ে সেবক সেতুতে বিস্ফোরণ, নব্বানের নাড়াচাড়ায় সরানো হলো সেবক ওসিকে, গ্রেপ্তার লাইন প্রোডিউসার
অনুমতি ছাড়াই সেবক ঐতিহাসিক করোনেশন সেতুর ওপর ছবির শুটিংয়ে বিস্ফোরণ । বিস্ফোরনে কেঁপে ওঠে ব্রিটিশ স্থাপত্য। ঘটনার পরই শুক্রবার গ্রেপ্তার লাইন প্রোডিউসার বিজেপি নেত্রী চৈতালি ব্যানার্জি। নব্বানে রিপোর্ট যেতেই সরানো হলো সেবক ফাঁড়ির ওসি ডালিম আধিকারিক। তার স্থানে দায়িত্ব নিলেন লেবঙ থানার ওসি তপন কুমার দাস। বিস্ফোরনের জেরে ধপধপে সেতুতে একাধিক কালো দাগ স্পষ্ট। তবে সেই স্থানে বড় ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। দুই দফায় সেতুর ক্ষয়ক্ষতির বিষয়টি সার্ভে…