ভরা শ্রাবনে জল্পেশ যাত্রায় মৃত্যুর কোলে ঢোলে পড়লো ১০ পুণ্যার্থী কিশোর, পুণ্যার্থীদের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন!
ভরা শ্রাবনে শিবের মাথায় জল ঢালার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়লো ১০ পুণ্যার্থী কিশোর, সারি সারি পুণ্যার্থী কিশোরের মৃতদেহ ঘিরে শুধুই আর্তনাদ চ্যাংড়াবান্ধা হাসপাতালে।ভক্তের ডাক পৌঁছনোর আগেই মর্মান্তিক পরিণতি! ভরা শ্রাবনে জল্পেশ যাত্রায় মৃত্যুর কোলে ঢোলে পড়লো ১০ পুণ্যার্থী কিশোর। কোচবিহার জেলার শীতল কুচি থেকে পিক আপ ভ্যানে ডিজে বক্স জেনারেটর নিয়ে ৩৬ জনের একটি দল রওনা দেয় জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। গভীর রাতে চ্যাংড়াবান্ধার ধরনা সেতু পার হতেই ভয়ঙ্কর ঘটনা!…