মরণোত্তর অঙ্গদানে অঙ্গিকারবদ্ধ তিন কলেজ পড়ুয়া, এখন উদাহরণ!
মরণোত্তর অঙ্গদানে অঙ্গিকারবদ্ধ হয়ে সমাজের দৃষ্টান্ত শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের তিন পড়ুয়ার। অনুরক্তি, মনোজ, শুভার্থী এখন শহরের কলেজে কলেজে উদাহরণ। সূর্যসেন মহাবিদ্যালয়ের অনুরক্তি ঘোষ ও শুভার্থী দাস এবং মনোজ বর্মন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মরণোত্তর দেহ দানে অঙ্গীকারবন্ধ হয়েছে। এদের কারো বয়স উনিশ তো কারো সবে কুড়ি। তবে জীবনের এক এক নতুন দর্পন সামনে এনে সমাজের বস্তাপচা চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারা। সূর্যসেন কলেজের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী…