শিলিগুড়ি

রাতের অন্ধকারে প্রকল্পের ৫৪৬টি চারা গাছ উপড়ে ফেলার ঘটনায় মামলা

উপড়ে ফেলা হয়েছে অমরুত মিত্র প্রকল্পের গাছ। রাতের অন্ধকারে প্রকল্পের ৫৪৬টি চারা গাছ উপড়ে ফেলার ঘটনায় মামলা দায়ের পুরনিগমের।

 

শিলিগুড়ি।উপড়ে ফেলা হয়েছে অমরুত ২.০ বৃক্ষরোপন কর্মসূচির গাছ। রাতের অন্ধকারে প্রকল্পের ৫৪৬টি চারা গাছ উপড়ে ফেলার ঘটনায় মামলা দায়ের পুরনিগমের। কেন্দ্রীয় অমরুত মিত্র ২.০ বৃক্ষরোপন প্রকল্পের গাছ
মামলা দায়ের শিলিগুড়ি পুরনিগমের। কেন্দ্রের
অমরুত মিত্র প্রকল্পের অধীনে শিলিগুড়ি শহরজুড়ে পুরো নিগম এলাকায় মোট ২১ টি স্থানে এই বৃক্ষরোপন করা হয়। এরমধ্যে ভূপেন্দ্রনগর এলাকাও রয়েছে। এই এলাকায় মহানন্দা নদী তটে ৬০০টি বৃক্ষরোপন করা হয়।
যার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল সহ নানান ফলের গাছ। এই গাছ গুলি চারা গাছ রোপন থেকে রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে থাকেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রতিগাছ পিছু মহিলাদের হাতের আসে ১৯৫০টাকা। কর্তব্যরত মহিলারা এক একটি স্থানে প্রায় কয়েকশো বৃক্ষ রোপন ও পরিচর্যার দায়িত্বে পুরসভার ইউপি সেলের কমিউনিটি সার্ভিস অফিসার মনটরিং-এর অধীনে ৩০জনের বেশি মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত। তাদের অভিযোগ গত ৫ই মে রাতের অন্ধকারে শিলিগুড়ি পুরনিগমের ৪২নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগরের মহানন্দা নদীর পাড়ে থাকা ৫২৮টি ফলের গাছ উপড়ে ফেলা হয়। গাছ গুলি ঘেরাওয়ে রাখা ছিল সেই রডের বেড়াজালি ভেঙে ওই গাছ উপড়ে নেয় তারা। শুধু ভূপেন্দ্র নগরে নয় শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডেও ১৮টির বেশি গাছ উপড়ে ফেলেছে দুষ্কৃতিরা।

এরপরই শিলিগুড়ি পুরোনিগমকে পুরো বিষয়টি জানানো হয় মহিলাদের তরফে। ৬ই মে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।মহিলাদের দাবি এলাকাবাসীদের তরফেও অভিযোগ দায়ের করা হয় থানায়। গত জানুয়ারি মাস থেকে এই সমস্যা চলছে। তবে এবারে ৫ই মে রাতে তা দৌরাত্ম তুমূলে ওঠে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এই গাছ উপড়ে ফেলায় প্রকল্প কাজে যেমন বাধা পেয়েছে। একই সঙ্গে এই মহিলারা নিরলস পরিশ্রম করে গাছগুলিকে পরিচর্যা করে বড় করে তুলেছে তাদের প্রাপ্য অর্থ পেতেও সমস্যার মুখে পড়তে হবে।মেয়র গৌতম দেব অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার দিকেই ইঙ্গিত করে বলেন কিছু অত্যুৎসাহিরা এই ধরনের কাজকর্ম করছে।

Share Messenger Whatsapp Post