কোভিড টেস্টে নিয়ে শিলিগুড়িতে ল্যাবের কালোবাজারি! আইনী নোটিশ জারির পর তদন্তের নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের
শিলিগুড়ি। কোভিড অতিমারী আছড়ে পড়ার পর থেকেই অত্যাধিক বিল, কালো বাজারি, দুর্নীতির মতো অমানবিক শব্দগুলি সেঁটে গিয়েছে চিকিৎসা পরিষেবার সঙ্গে। অতিমারীর সঙ্কটকালে সাধারন মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে শিলিগুড়ি শহরের বেসরকারি চিকিৎসার পরিষেবার সঙ্গে যুক্ত একটা বড় শ্রেণী লাফিয়ে লাফিয়ে মুনাফা বৃদ্ধিতে নেমেছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শুরুর সময় থেকেই বেসরকারি নার্সিংহোমের লাগামছাড়া লক্ষ লক্ষ টাকার বিল, মাত্রাতিরিক্ত এম্বুলেন্সের ভাড়া টানতে সহায় সম্বল হারা হতে হয়েছে বহু সাধারণকে। আর এবারে তার…