পরীক্ষার দিনেও হাতে মেলেনি এডমিট কার্ড। প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় বসাই হলো না শিলিগুড়ির কুড়ি জন পরীক্ষার্থীর
পরীক্ষার দিনে হাতে পৌঁছায়নি এডমিট কার্ড। পরীক্ষাতেই বসা হলো না শিলিগুড়ির কুড়ি জন পরীক্ষার্থীর জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় ময়দানের নামার আগেই হার মেনে নিতে হবে এমনটা স্বপ্নেও হয়তো ভাবতেও পারেননি পরীক্ষার্থীরা। দীর্ঘ কোভিড প্রতিকূলতা পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা হলেও রাজ্যজুড়ে দেখা গেল এডমিট না মেলায় জেলায় জেলায় বহু পরীক্ষার্থীর পরীক্ষায় বসা হলো না এবারে। যার জেরে এ সমস্ত পড়ুয়াদের পিছিয়ে যাচ্ছে গোটা একটা বছর। পড়ুয়ারা আঙুল তুলছে স্কুল কর্তৃপক্ষের দিকে…